শাকিবের সঙ্গে প্রেম, মুখ খুললেন পূজা

ছবি সংগৃহিত।

‘গলুই’-এ অভিনয়ের সময়ে শাকিব খানের সঙ্গে পূজা চেরীর প্রেমের গুঞ্জন উঠেছিল। বিশেষ করে ২০২০ সালে করোনার সময় দুজনের আমেরিকায় অবস্থান থেকে এ গুঞ্জন অনেক বেশি ডালাপালা মেলে ছিল। গেল দু-তিন বছর সে গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছিল। তবে আবার নতুন করে সে গুঞ্জন উঠেছে সম্প্রতি।

সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে।

 তবে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায়।

এবার সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও কথা বলেছেন পূজা।  

তিনি বলেন, শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত।

এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র—আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়! যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।

রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। সম্প্রতি রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে।

বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে পূজা এ সময় প্রেম নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন। পূজা বলেন, “প্রেম ও কাজ একসঙ্গে সমন্বয় করা যায় না। হয় মনোযোগ দিয়ে প্রেম করতে হবে, নয়তো কাজ। যেহেতু কাজ করছি, আপাতত প্রেমকে পাশে রেখেছি। প্রেমকে বলেছি, তুমি আমার জীবনে পরে আসো, আগে কাজকর্ম করি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২