তিন দেশ থেকে আলু আমদানির অনুমতি

সংগৃহিত ছবি।

ভারত, নেপাল ও ভুটান থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২১ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানি করা যাবে।

অনুমোদন পাওয়া শুল্ক স্টেশনগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা। বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে বেশি আলু আমদানি করা হয় বলে জানা গেছে।

সাধারণত একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে এনবিআর থেকে সেই তালিকা ঠিক করে দেয়া হয়। এর মধ্য দিয়ে এই ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।

দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। স্থানীয় উৎপাদন ১০৬ লাখ টন। ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ সাড়ে ৭৯ লাখ টন। ভারত থেকে ২০২৩-২৪ অর্থবছরে আলু আমদানি হয়েছে দেড় লাখ টন।

এনবিআরের শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আলু আমদানিতে ভারতের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। বিকল্প বাজার হিসেবে নেপাল ও ভুটানের আলু যাতে সহজে আসতে পারে, সে জন্য নতুন করে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২