বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান

ছবি : সংগৃহীত।

ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি জনগণ। জনগণের রায়েই বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে। আগামী নির্বাচনে মানুষ তাদের ভোটের শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও বটতলি গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ এখন আর কোনো প্রহসনের নির্বাচন চায় না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের সমর্থন ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই শক্তির ওপর ভর করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে।

বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ। দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন আসবে ব্যালটের মাধ্যমেই।

তিনি বলেন, কোনো সংঘাত বা সহিংসতার পথে নয়, ভোটের মাধ্যমেই জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণের রায়েই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে।

উঠান বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ঘরে ঘরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায় করতে পারলেই বিজয় নিশ্চিত হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২