আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে : সারজিস

ছবি : সংগৃহীত।

ভজনপুর ইউনিয়নে আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। 

তিনি বলেন, ওই ইউনিয়ন নাকি ধানের শীষের এলাকা সেখানে প্রচারণা করা যাবে না। আমরা বলতে চাই যার যত দ্রুত ডানা গজাবে, তার তত দ্রুত পতন হবে। কারো পালানোর জন্য ভারত ছিল। অনেকের কোনো দেশই নেই পালানোর জন্য।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে ইসলামবাগ এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, আমরা তাদের বলব গণতান্ত্রিক আচরণ করতে। মানুষ যাকে মনে হয় তাকে ভোট দেবে।

আপনি যদি কাউকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে এর আগে যারা এমন আচরণ করেছিল আপনি তাদের অনুসারী। তাদের অনুসারীদের অবস্থা তাদের চেয়েও খারাপ হবে। 

তারা এর আগে ক্ষমতায় থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জালিমরা জুলুম করার পরেও যদি ভোট পায় তারা মানুষকে তখন মানুষ মনে করবে না।

সারজিস আলম বলেন, আমার কাছে চাঁদাবাজি বা মাদক কারবারি টাকা নেই যেটা দিয়ে আমি ভোট কিনব। আমার কাছে উপরে সৃষ্টিকর্তার দয়া আর আপনাদের ভালোবাসা আছে। তাই পরিবর্তন চাইলে শাপলা কলিতে ভোট দিতে হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া পাকিস্তানের রাষ্ট্রপতির, যা বলছে নয়াদিল্লি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার নির্দেশ

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে

১০

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন: জামায়াত আমির

১১

মন্ত্রীর দপ্তরে মার্কিন-জাপানি দূত, সচিবের দপ্তরে ভারতীয় দূত

১২