অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়া হায়দার বলেছেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্যই হামের টিকা দেওয়া হয়নি। এটা সত্যি ও পরিষ্কার। এটি জানার জন্য আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই। কীভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে তা সরকার ভাববে।

রোববার (২১ জুন) সচিবালয়ে সকালের দিকে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, আগামী ৩-৪ বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে ২ জন করে মিডওয়াইফ থাকবে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত মিডওয়াইফ থাকবে। বর্তমানে ৩ হাজারের কম মিডওয়াইফ রয়েছে। যা রয়েছে, তা দিয়ে চলছে না। এই সংখ্যাটা খুবই অপ্রতুল।

তিনি আরও বলেন, এক বছরের মধ্যে তিন ভাগের এক ভাগ মিডওয়াইফ নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে কাজ চলছে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, সারাদেশব্যাপী প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। আমরা চাই প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী হবে। স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রিভেন্টিভ সেবা দেবেন।

তিনি আরও বলেন, বর্তমানে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র লাগবে কমিউনিটি ক্লিনিকের আদলে। তাদের কাজ হবে ব্লাড প্রেশার মাপা, স্ক্রিনিং করা, প্রাথমিক হেলথ চেকআপসহ নানা বিষয়। সব মিলিয়ে কথা হলো—আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ঢেলে সাজাতে চাই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২