বিশ্বকাপে জায়গা পেতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেইমারের

ছবি : সংগৃহীত।

ব্রাজিল তারকা ফুটবলার নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরো এক বছরের চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন। 

ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নেইমারের নতুন চুক্তি কার্যকর থাকবে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। মূল লক্ষ্য, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরি কাটিয়ে নভেম্বরে মাঠে ফেরার পর দারুণ ফর্মে আছেন।

সান্তোসের হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি, যার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। একাধিক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেও খেলেছেন নেইমার।

আগের চুক্তির মেয়াদ শেষ হতে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সান্তোসেই থেকে জাতীয় দলে ফেরার পথ সুগম হবে, এমনটাই মনে করছেন নেইমার।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ১২৮ ম্যাচে ৭৯ গোল।

চোট সমস্যা কাটিয়ে দ্রুত ফিট হতে নেইমার নাকি বিখ্যাত ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের শরণাপন্ন হচ্ছেন, যিনি ‘ড. মিরাকল’ নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, বাম হাঁটুতে আংশিক অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২