ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ, বাজারে বড় দরপতন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাজুস। এদিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

প্রসঙ্গত, দেশে এতদিন ভ্যাট বাদে সোনার দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। রৌপ্যালংকারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ১৩ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৯ বারই দাম বাড়ানো হয়েছে। বাকি ৩৭ বার দাম কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১০

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১১

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

১২