এপ্রিলে আসছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্মে আসছে আগামী এপ্রিল মাসে। এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

আজ রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নিজেই এ তথ্য জানান তিনি।

এপ্রিলে আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে তরুণদের এক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্ব আসবে সেই দল।

অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই প্ল্যাটফর্মে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফেসবুকের এক পোস্টে আলী আহসান জুনায়েদ বলেন, আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই। আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠন আলী আহসান জুনায়েদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে গুঞ্জন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের স্বাগত জানাতে দেখা গেছে। এই গুঞ্জনের মধ্যে সন্ধ্যা ৭টার পর ফেসবুকের এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন আলী আহসান জুনায়েদ।

স্ট্যাটাসে তিনি লেখেন,  ৩৬শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি।

ঘুণে ধরা রাষ্ট্র কাঠামোকে আমূল বদলে দেয়ার অঙ্গীকারে রাজনীতির মাঠে এখন নতুনের আবাহন। তবে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় পালাবদলের যে যাত্রা, সেখানে যেন একবিন্দুতে মিল হচ্ছে না সবার। ‘‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।’’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২