আবারও নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ফের দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরাইলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা ‘গুরুতর’ বলে বর্ণনা করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এছাড়া এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না।

এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের নিরাপত্তাবাহিনী। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রবিবার ভোরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়েও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১০

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

১১

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

১২