জাতীয় দলে ফিরতে চান নাসির হোসেন

ছবি : সংগৃহীত।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে অর্ধশতক হাঁকিয়ে রংপুর বিভাগকে ফাইনালে তুলেছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে একরকম হারিয়ে যাওয়া ক্রিকেটার নাসির হোসেন। 

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিনি আবারও জাতীয় দলে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়েছেন। পাশাপাশি বিপিএলে সুযোগ পেলে খেলার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) চট্টগ্রামের দেয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ওপেনিংয়ে পাঠায় নাসিরকে। সঙ্গী জাহিদ জাভেদের সঙ্গে তিনি ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত তৈরি করেন। জাহিদ ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও, নাসির ৪১ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস খেলে দলের হাল ধরে রাখেন। 

দুই ওপেনারের বিদায়ের পর ইনিংস কিছুটা খেই হারালেও, অধিনায়ক আকবর আলীর ২১ বলে ৪০ রানের ক্যামিও শেষ পর্যন্ত জয় এনে দেয় রংপুরকে।

ম্যাচ শেষে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে নাসির বলেন,‘অবশ্যই চেষ্টা থাকবে জাতীয় দলে খেলার। আবার সেই জাতীয় দলের জার্সি পরে খেলার জন্য। কিন্তু এটা তো আর আমার হাতে নেই। ওই যে বললাম, যেখানে খেলি না কেন, পারফর্ম করার চেষ্টা করি। যদি কপালে থাকে, তাহলে অবশ্যই খেলব।’

বিপিএল নিয়ে অবশ্য বিশেষ কোনো ভাবনাচিন্তা নেই তার। তিনি স্পষ্ট জানিয়ে দেন,‘বিপিএল নিয়ে প্ল্যান নাই। যদি টিম পাই খেলব, না পাইলে খেলব না। এটা সোজা কথা।’

জাতীয় দলের বাইরে থাকলেও সমর্থকদের ভালোবাসা ভালোভাবেই অনুভব করেন নাসির। তিনি বলেন,‘আল্লাহর রহমতে যতটুকু আমার ক্ষমতা ছিল, আমি চেষ্টা করছি ভালো খেলার। ফ্যান তো আপনার এমনি এমনি আর হয় না। তো মানুষ আমাকে ভালোবাসত এবং আমি সেই জায়গাটা পারফর্ম করেই অর্জন করছি। এমন না যে আমি পারফর্ম করি নাই, মানুষ আমাকে ভালোবাসছে।’

আগামী ১২ অক্টোবর খুলনার বিপক্ষে ফাইনাল খেলতে নামবে রংপুর। নাসির এই ম্যাচটি জিতে শিরোপা নিজেদের করে নিতে চান। 

ফাইনাল নিয়ে তিনি বলেন,‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। কারণ আপনি যদি দেখেন, খুলনার সাথে আমাদের খেলা এবং খুলনা খারাপ টিম না। আর আমার কথা হচ্ছে, ফাইনালে যারা ভালো ক্রিকেট খেলবে এবং যারা কম ভুল করবে, তারাই জিতবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২