জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা: ঈশিতা

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতার জীবনের প্রথম রোজগার ৬৪ টাকা। সেটি বিটিভির একটি নৃত্যনাট্যে অংশ নেওয়ার সুবাদে পেয়েছিলেন।

আসছে সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা।

জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যংকে ছিলেন সে সময়। ব্যংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটিতে পড়াকালীন সেটা ৫০০ টাকাতে উত্তীর্ণ হলো। হাত খরচের জন্য সে সময় ৫০০ টাকা খুবই সামান্য টাকা।

এই কথাগুলো ঈশিতা বলেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে এসে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে এই পর্বটি।

জেড আই ফয়সালের প্রযোজনায় রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পর্বে ঈশিতা আরও জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। 

ঈশিতা বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে আছেন। পারিবারিক ব্যস্ততার কারণেই অনেক লোভনীয় নাটক-সিরিজ-সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।

তবে মনের মত চরিত্র এবং স্ক্রিপ্ট পেলে যে কোনো মাধ্যমেই আবার কাজ করার ব্যাপারে মনস্থির করেছেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২