এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়: ইসি সানাউল্লাহ

ছবি : সংগৃহীত।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে।

এটা আমাদের দুশ্চিন্তার কারণ। আবার স্বস্তিরও কারণও আছে, ১৩ ডিসেম্বর থেকে শুরু করে পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে ডেভিল হান্ট ফেইজ-২ শুরুর পর। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে-২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে, যেন কেউ (সন্ত্রাসী) এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে করে। আনসার বাহিনীর জন্য বলবো কোনও ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ গত নির্বাচন গুলোতে এটিই বড় একটি চ্যালেঞ্জ ছিল।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২