দেশে ফিরেই সুখবর দিলেন মিম

ছবি : সংগৃহীত।

মালদ্বীপ থেকে দেশে ফিরেই নতুন ঘোষণা দিলেন বিদ্যা সিনহা মিম। অভিনয় করতে যাচ্ছেন নতুন ওয়েব ফিল্মে। নাম চূড়ান্ত না হওয়া এই ফিল্মটির জন্য গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, আবেগপ্রবণ গল্পের এই ফিল্মটি নির্মাণ করবেন পরিচালক কাজী আসাদ, যিনি এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

পরিচালক বলেন, ‘মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কিভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’

কাজের প্রস্তাব অনেক পেলেও গল্প বা আনুষাঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না বলে সেভাবে কাজ করছেন না মিম।  জানিয়েছেন, এই গল্পটা ভালো লেগেছে। আর তাই চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন।

মিম বলেন, ‘এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।’

তবে এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনো আভাস দেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে।

জানা গেছে, চলতি মাসেই শুরু হবে ফিল্মটির শুটিং। তবে কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২