রিয়েল এস্টেট ব্যবসায় মেসির বিনিয়োগ

ফুটবল তারকা লিওনেল মেসি। সংগৃহিত ছবি

আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি বার রিয়েল এস্টেট ব্যবসায় শুরু করেছেন।  স্পেনের বাজারে তার মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট, ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’আত্মপ্রকাশ করেছে। 

এ ট্রাস্টের প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকার বেশি। ট্রাস্টটির মোট বাজার মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা। খবর রয়টার্স

মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। এটি একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) হিসেবে তালিকাভুক্ত। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর প্রস্পেক্টাস অনুযায়ী অনুযায়ী, মেসি নিজেই এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এই ট্রাস্টের অধীনে ৭টি হোটেল, ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট ছাড়াও লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি।

এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০। 

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও, গত দুই বছর (২০২২ এবং ২০২৩) কোম্পানিটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়। তবে এখন মেসি এবং তার পরিবার ব্যবসায় আরো মনোযোগী হয়ে কাজ শুরু করেছেন। 

যদিও মেসি নিজে এ ট্রাস্টের চেয়ারম্যান, তবে ফুটবল খেলার ব্যস্ততা থাকার কারণে তিনি খুব বেশি সময় দিতে পারেন না।

এর পরিবর্তে, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং ব্যবসার পরিচালনা নিয়ে মূলত তার দায়িত্ব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১০

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

১১

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১২