এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দারুণ জয়

ছবি: সংগৃহীত ।

সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ নৈপুণ্যে অ্যাথলেতিকো বিলবাওকে তাদের ঘরের মাঠ সান মামেসে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জাবি আলোন্সোর দল। এই ম্যাচে ফরাসি তারকা একাই করলেন দুটি গোল এবং সতীর্থের একটি গোলে রাখলেন অবদান।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে।

শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। সপ্তম মিনিটে এমবাপ্পে দলের হয়ে প্রথম গোলটি করেন। অর্ধেক লাইন থেকে লম্বা বল পেয়ে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে দুর্দান্ত এক সলো রান করেন তিনি; এরপর বক্সের বাইরে থেকে বাঁকানো এক চমকপ্রদ শটে বল জড়ান জালের উপরের কোণে।

হাফটাইমের ঠিক আগেই ব্যবধান বাড়ায় মাদ্রিদ। ধীরে সুস্থে আক্রমণ সাজিয়ে ডান দিক থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড নেয়া নিখুঁত ক্রসে ফার পোস্টে বল পান এমবাপ্পে। তার হেড করা বল ছয় গজ বক্সের ভেতরে পৌঁছায়, সেখান থেকে কাছ থেকেই হেডে গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

দ্বিতীয়ার্ধে রিয়াল গতি কিছুটা কমালেও এমবাপ্পে থামেননি। ৫৯তম মিনিটে বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে কিছুটা এগিয়ে থাকতে দেখে বক্সের বাইরে থেকে বাঁকানো আরেকটি দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা-এবং নিশ্চিত করেন দলের বড় জয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২