ধর্ষণ মামলায় অব্যাহতি পেলেন এমবাপ্পে

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। সংগৃহিত ছবি

জাতীয় দল থেকে ছুটি পেয়ে দুই দিনের জন্য সুইডেনের স্টকহোমে বেড়াতে যান ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই ঘুরতে যাওয়াই কাল হয় এমবাপ্পের জন্য। এসময় ধর্ষণে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।গত অক্টোবরের শুরুতে সেই অভিযোরে পর শুরু হয় তদন্ত। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না মেলায় দুই মাস পর এমবাপ্পেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যহতি দিলেন সুইডিশ কৌঁসুলিরা। খবর বিবিসির।

এমবাপ্পের প্রতিনিধিরা অবশ্য শুরু থেকেই ধর্ষণের অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেন। এমনকি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তারকার এই দাবিই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

তিনি বলেন,  তদন্তের সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।

পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি, অর্থাৎ এমবাপ্পের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেন তিনি।

সে সময় সুইডিশ কৌঁসুলিরা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করলেও সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি। তবে একাধিক সুইডিশ সংবাদমাধ্যম, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২