'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

দীর্ঘদিন পর সিনেমার পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আমিন খান। অর্ধযুগের বেশি সময় পর ‘গুলশানের চামেলি’ সিনেমায় রূপালি পর্দায় দেখা যাবে তাকে। এই সিনেমা দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার পাখি-খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।                                         শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম। এতে আরও অভিনয় করবেন রোজিনা, আশীষ খন্দকার, ওমর সানী, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধন, শিবা শানু, মুকিত জাকারিয়া প্রমুখ।                                                                                                                       দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি। আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’                                                                                             গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। 

এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতার। এর আগে ২০১৬ সালে মোশাররফ করিমের সঙ্গে একটি টিভি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করবেন তিনি। মহরতে অংশ নেওয়ার জন্য গতকাল কলকাতা থেকে ঢাকায় এসেছেন মধুমিতা।                                                                                           অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পাঁচ বছর আগে গুলশানের চামেলির ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। তবে নানা জটিলতায় শুরু হয়নি কাজ। অবশেষে শুরু হচ্ছে শুটিং।

নির্মাতা জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুলশানের চামেলি।

মহরত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের উনিশটি সংগঠনের আহ্ববায়ক নায়ক হেলাল খান, অনন্ত জলিল, নির্মাতা ছটকু আহমেদ, কাজী হায়াত, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২