দেশের মাটিতে শেষ ম্যাচ,করলেন জোড়া গোল

ছবিঃসংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে লিওনেল মেসির প্রথম ম্যাচটা ছিল ২০ বছর আগে এই স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫। দুই দশক পর সেই একই স্টেডিয়াম ও একই ‘মঞ্চ’—শুধু অনুভূতিটা আলাদা; আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

ম্যাচের শুরুতে কিছুটা যেন নিষ্প্রভই ছিলেন মেসি। তবে সময় যত গড়িয়েছে, মেসি ততটাই স্বরূপে ফিরেছেন। ম্যাচের ২৫ মিনিটে গিয়ে প্রথম শটটা নিয়েছেন। যদিও বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শটটা ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো সেভ দিয়েছেন দারুণভাবেই। এরপর একটা ফ্রি কিক পেয়েছিলেন মেসি। জায়গাটা একটু দূরেই হয়ে গিয়েছিল। আর তার শটটাও গিয়ে লাগে মানবদেয়ালে। 

তারপরই আসে সে মাহেন্দ্রক্ষণ। যে ক্ষণের জন্য অপেক্ষায় ছিল মনিউমেন্তালে হাজির ৮০ হাজারের মতো দর্শক। ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজ আক্রমণে উঠে ডিফেন্ডার তো বটেই, গোলরক্ষককেও নিজের কাছে টেনে নিলেন, এরপর আলতো করে বল বাড়ালেন মেসিকে।তিনি বাম পায়ে প্রথমে বলটাকে আয়ত্বে নিলেন, এরপর দারুণ এক চিপে বলটা জড়ালেন জালে। 

পরবর্তীতে ৭৪ মিনিটে আলভারেজের বদলি হয়ে নামার ২ মিনিট পরই নিকো পাজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২