প্রতিপক্ষ কে ধাক্কা দিয়ে শাস্তির মুখে খুশদিল শাহ

ছবি সংগৃহীত

দৌড়ে রান নেওয়ার সময় নিউজিল্যান্ডের পেসার জ্যাকারি ফোকসকে ধাক্কা দিয়ে বিপাকে পড়েছেন খুশদিল শাহ। আচরণবিধি ভাঙার দায়ে পাকিস্তানের এই অলরাউন্ডারকে শাস্তি দিয়েছে আইসিসি। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে খুব বাজেভাবে হেরেছে পাকিস্তান। এমনিতেই মন খারাপ থাকার কথা পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহর। এবার আরও একটা দুঃসংবাদ শুনতে হলো তাঁকে। আইসিসির আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে  তাঁর ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছে।

আচরণবিধির লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে গতকাল, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। পাকিস্তানের ইনিংসের ৮ম ওভারে খুশদিল বোলার জাকারি ফোকসের করা ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে ঠেলে দিয়ে দৌড়ানোর সময় অন্যদিকে ফিরে থাকা বোলার ফোকসের পিঠে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দেন।

এই ঘটনাকে আইসিসি ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ এবং অতিরিক্ত বল প্রয়োগ’ হিসেবে দেখছে এবং ‘বেপরোয়া, অবহেলাজনিত এবং এড়ানো সম্ভব’ বলে মনে করছে৷ খুশদিল আম্পায়ার এবং ম্যাচ রেফারি জেফ ক্রো কর্তৃক আরোপিত শাস্তি মেনে নেওয়ার পর, কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন খুশদিল। ২৪ মাসের  মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধও হতে পারেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

১০

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

১১

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১২