নিজের রেকর্ড ভেঙে ৩২ বারের মতো এভারেস্ট জয় কামি রিতার

ছবি: সংগৃহীত।

নিজের আগের সব রেকর্ড ভেঙে বিশ্ব ইতিহাসের প্রথম পর্বতারোহী হিসেবে ৩২ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নেপালের কিংবদন্তি কামি রিতা শেরপা। 

রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ২৯ হাজার ৩৫ ইঞ্চি উচ্চতার এভারেস্টের চূড়ায় পা রাখেন ৫৬ বছর বয়সী এই দুঃসাহসী অভিযাত্রী। এর মাধ্যমে পর্বতারোহণের ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন তিনি

নেপালের পর্যটন বিভাগ ও বেস ক্যাম্প সূত্রে জানা গেছে, কামি রিতা শেরপা সর্বশেষ 'ফরটিন পিকস এক্সপেডিশন' নামক একটি আন্তর্জাতিক পর্বতারোহী কোম্পানির পর্যটক দলের প্রধান গাইড হিসেবে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। ১৯৯৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রথমবার এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই অন্তত একবার হলেও দুর্গম এই শৃঙ্গ জয় করে আসছেন তিনি। কামি রিতার এই অবিশ্বাস্য অর্জনের পর নেপালের পর্যটন বিভাগ ও বিশ্ব পর্বতারোহী সম্প্রদায় তাকে অভিনন্দন জানিয়েছে।

এদিকে একই দিনে নেপালের আরেক পর্বতারোহী লখপা শেরপাও নতুন ইতিহাস গড়েছেন। ৫২ বছর বয়সী লখপা শেরপা প্রথম নারী পর্বতারোহী হিসেবে ১১তম বারের মতো এভারেস্ট জয় করার গৌরব অর্জন করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২