নতুন রুপে ভক্তদের তাক লাগালেন জয়া

নতুস রুপে জয়াা আহসান। ছবি সংগৃহিত

শাড়িতে চিরকালই নারী সুন্দরী। আর অভিনেত্রী জয়া আহসানের শাড়িতে ফ্যাশনের কথা বললে তো যা বলা যায়, তাই কম। এপার বাংলা থেকে ওপার বাংলার মানুষ অভিনেত্রীর অভিনয় থেকে ফ্যাশন, বা রূপে একেবারেই বুঁদ। তিনি তার চেয়েও কম বয়সী বেশ কয়েক অভিনেত্রীকে তার রূপে গোল দিয়ে চলে যাবেন, তা নিয়ে কোনও সংশয়ই নেই। 'বিসর্জন', 'বিজয়া', 'রবিবার' বা 'বিনিসুঁতোয়'-এর মতো বেশ কিছু সিনেমায় তার ভূমিকা কিছুতেই ভুলতে পারবেন না দর্শক। জয়ার ফ্যাশন কিন্তু একেবারেই অন্যদের থেকে আলাদা।

জয়ার ফ্যাশন নিয়ে এক কথায় বিশ্লেষণ করতে হলে, বলা যায় তা বেশ সাহসী এবং পরীক্ষামূলক। শাড়ির সঙ্গে একটা লং জ্যাকেট জুড়ে ক্লাবিং করার কথা সহজেই কেউ ভেবে উঠতে পারে না। বাংলাদেশের অভিনেত্রীর ফ্যাশন অ্যাসথেটিক্স মডার্ণ নারীর চেয়ে কোনও অংশে কম না।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সেখানেও ভিন্নধর্মী পোশাকে দেখা যায় জয়া আহসানকে।

ওই অনুষ্ঠানে জামদানি শাড়িতে দেখা যায় জয়াকে। তবে চমকপ্রদ তথ্য হলো বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। 

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার। বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের। 

ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন, “সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। 

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২