জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না: ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান- ফাইল ফটো

জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে দলটি ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কায় ছিল বলে জানান তিনি। 

আজ শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরেও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান। কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানের শাসকগোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে।

এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি।

রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোরে পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না। এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়।

অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সেটি জনগণই ঠিক করবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, অযৌক্তিক সময়ের মধ্যে মৌলিক সংস্কার করা সব সংস্কার নয়। কিছু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তারা তাড়াহুড়া নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেনো না করে এই কথা আমরা বারবার বলেছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২