অহংকার করা মোটেই ঠিক নয়: বুবলী

চিত্রনায়িকা বুবলী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। পাশাপাশি গৌতম সাহার কোরিওগ্রাফিতে নিয়মিত কাজ করছেন, সেই কাজের রিলস ও স্থিরচিত্র নিয়মিতই ফেসবুকে পোস্ট করছেন। ফলে সিনেমার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি বেশি পরিলক্ষিত হচ্ছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, আমারদের জীবন খুব ছোট। তাই অহংকার করা মোটেই ঠিক নয়। আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায়।

বুবলী আরও বলেন, আমরা সবাই নিজেদের মতো। কিন্তু আমরা কোথায়ও যেন ইদানীং প্রশংসা করা ভুলে যাচ্ছি। মানুষের প্রশংসা করাও ভালো আচরণেরই বহিঃপ্রকাশ।

ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন।

আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুই সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। সিনেমা দুটিতে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ ও আদর আজাদ।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় সব আরোহী নিহত

দুবাই থেকে যে প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ, ভরিতে বাড়লো কত?

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

১০

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

১১

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২