গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত বেড়ে ৫৪ হাজার

ছবি সংগৃহীত ।

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২১ জনে। এ সময় আহত হয়েছেন আরও ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন। শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুলু।

প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ হাজার ৩২১ জনে। আর আহতের মোট সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন।  এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে পুনরায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। বোমার পাশাপাশি তীব্র ক্ষুধার সঙ্গেও লড়াই করছে গাজাবাসী।  

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ-এর মুখপাত্র জেন্স লারকে বলেছেন, গাজা বিশ্বের ‘একমাত্র দুর্ভিক্ষের সংজ্ঞায়িত অঞ্চল’ যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।তিনি বলেছেন, ‘গাজা বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান।’

জেন্স লারকে বলেন, ‘এটিই একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা একটি দেশের মধ্যে সংজ্ঞায়িত অঞ্চল যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শতভাগ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

১১

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

১২