আর্থিক সংকটে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড

ছবি সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজে আফগানিস্তানকে আতিথ্য দেওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু আর্থিক সংকটে তারা সেই সিরিজ বাতিল ঘোষণা করেছে। ভবিষ্যৎ সফর সূচির অংশ ছিল এই দ্বিপাক্ষিক সিরিজ। তাতে ছিল একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। কিন্তু বাজেট সংকুলান হচ্ছে না দেখে শেষ পর্যন্ত সিরিজ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। 

ভবিষ্যৎ সফর সূচির অংশ ছিল এই দ্বিপাক্ষিক সিরিজ। তাতে ছিল একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। কিন্তু বাজেট সংকুলান হচ্ছে না দেখে শেষ পর্যন্ত সিরিজ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম প্রাথমিক কারণ হিসেবে বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরিকল্পিত সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না।’

কারণটা অর্থনৈতিক হলেও আফগানিস্তানের জন্য এটি বড় ধাক্কা হতে পারে। কারণ, মাঠের পারফরম্যান্স দুর্দান্ত হলেও মাঠের বাইরে ঘটনায় আন্তর্জাতিকভাবে চাপে আছে দেশটি। ২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে মেয়েদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখা, এমনকি চিকিৎসাসেবার শিক্ষা নেওয়াও নিষিদ্ধ।

এই সিরিজ বাদ পড়লেও সামনে আরও সিরিজ আছে ক্রিকেট আয়ারল্যান্ডের। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সিরিজে তাদের ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে। যা ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে। তাছাড়া মে-জুনে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের জন্যও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে আইরিশ দল।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২