ফের আলু রপ্তানি বন্ধ করলো ভারত

ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাসহ অন্য রাজ্যগুলোতে আলু রপ্তানি করতে না দেওয়ায় ফের ধর্মঘটের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা। তারা বলছেন, আলু রপ্তানি ঘিরে জটিলতা না কাটলে সোমবার রাত থেকে তারা ফের ধর্মঘটে নামবেন। এতে পরদিন থেকে আলুর দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত আগস্টে একই কারণে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে বাজারে আলুর সংকট দেখা দিলে দাম বেড়ে যায় আলুর। এ বছর আলুর দাম বেশ চড়া দেখছে পশ্চিমবঙ্গের মানুষ। সেখানকার বাজারে এখন কেজি প্রতি আলুর দাম ৩৫ রুপি। নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণে সম্প্রতি অন্য রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি করে রাজ্য সরকার।        মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সচিবালয় নবান্নে রাজ্য সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠকও হয় বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠকের পর সরকার ও ব্যবসায়ী দু’পক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিলও হয়। তবে সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি চালু হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এ পরিস্থিতিতে শনিবার হুগলির তারকেশ্বরে আলু ব্যবসায়ী সমিতি ভবনে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সোমবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বাজারে কেজি প্রতি ৩৫ রুপি দরে আলু বিক্রি হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হিমঘর থেকে বের হলেও রপ্তানি করতে না পারায় আলু পচে যেতে পারে এই আশঙ্কায় রাজ্য সরকারকে সেগুলো কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তাতে সাড়া দেয়নি রাজ্য সরকার।

ধর্মঘটের বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় আনন্দবাজারকে বলেন, “রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার নির্দেশে কেজি প্রতি ২৬ রুপি দরে কলকাতাসহ সংলগ্ন বাজারগুলোতে আলু সরবরাহের ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছিল আলুর দর।

“কিন্তু তারপরও গত ৩/৪ দিন ধরে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় ও আসাম সীমান্তে আলুর ট্রাক আটকে দিচ্ছে রাজ্যের পুলিশ। আলুবাহী ট্রাকের চালকদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে।

“এ অবস্থায় আমরা ব্যবসা করতে পারছি না। হিমঘর থেকে আলু নামিয়ে তা বাজারে বিক্রি করতে পারছি না। এরই প্রতিবাদে আমরা বাধ্য হয়ে সোমবার রাত থেকে ধর্মঘটের ডাক দিয়েছি। আশা করছি, রাজ্য সরকার আমাদের অবস্থা বিবেচনা করে সোমবারের আগেই পদক্ষেপ নেবে।’’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২