যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

ছবি : সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যেই ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে সেই প্রতিবাদী অবস্থানের জের ধরেই এবার গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী। জানালেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে একের পর এক অপরিচিত নম্বর থেকে ফোন আসছে বলে জানান অভিনেত্রী।

এ প্রসঙ্গে এক ফেসবুক লাইভে এসে চমক বলেন, তাকে ইতিমধ্যেই কয়েক শতবার ফোন করা হয়েছে এবং বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি, আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’

এরপর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসায় বসেও থাকব না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২