আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, মহাসড়ক অবরোধ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বালুমহাল ইজারা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মেঘনা নদীর চরসোনারামপুরের বাসিন্দরা এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে পৌনে ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে মানববন্ধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে দুপুর পৌনে ১টা থেকে মহাসড়কে অবরোধ সৃষ্ট করেন তারা। এতে করে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ভৈরবের সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালুমহালের ইজারা দেয়া হলেও ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে। নির্বিচারে বালু উত্তোলনের ফলে চরসোনারামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, আশুগঞ্জ বাজার, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিডের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি, কৃষিজমি এবং নদীতীর ভাঙন ঝুঁকিতে পড়েছে। এর ফলে নিজেদের বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন বলে জানান তারা।

পরে দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২