আবারো হাসনাতের গাড়িতে ট্রাকের ধাক্কা

ছবি সংগৃহিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৭ মিনিটে সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত নিজে এ তথ্য জানান। একাধিক সমন্বয়ক  বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে ফের মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও, পর পর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর। 

এর আগে গতকাল বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয় একটি ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

এঘটনার পরপরই বুধবার রাতেই হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১১

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১২