ফাঁসির আসামি হাসিনা, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাঁসির আসামি হাসিনা, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে নয়, বরং ্দন্ডিত আসামি হিসেবে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘদিন ধরে বিচারবহির্ভূত হত্যাকা-সহ নানা গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে।দেড় হাজার মানুষ হত্যার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 তিনি বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ ভ্রমণকারী নন; তিনি মৃত্যুদ-প্রাপ্ত আসামি। তাই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও সাধারণ নিয়মে হবে না। এ জন্য ভারত সরকারের কাছে আসামি হিসেবে তার প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। 

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাসপোর্টের জন্য তার আবেদন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি হাস্যকর। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। রাজনৈতিকভাবে যার অধ্যায় শেষ হয়েছে, তাকে নিয়ে রাষ্ট্রের মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

যেভাবে খোঁজ মিলল চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবার

২

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত দুই

৩

দেশের চার জেলায় গভীর রাতে বিক্ষোভ-অবরোধ, আগুন ও ভাঙচুরের ঘটনা

৪

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

৫

অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

৬

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৭

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে চারটি আসন

৮

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

৯

আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরন করেই দেশে আনা হবে শেখ হাসিনা কে

১০

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ২

১১

হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।