বিসিবির চাকরি ছেড়ে কোচ হলেন হান্নান

ছবি সংগৃহিত।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালনকালে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। এবার যোগ দিলেন নতুন পেশায়।

বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। এবার ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি। 

আজ শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকা পোস্টকে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।

বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২