বিয়েতে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া করায় বরের চাচাকে গুলি করে হত্যা

ছবি সংগৃহিত।

খাবারের স্বাদ খারাপ হয়েছে এমন অভিযোগ তুলে বিয়ের অনুষ্ঠানে বরের চাচা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লে তাকে গুলি করে হত্যা করেন কনের চাচা। ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার সাহাওয়ার এলাকার রোশননগর গ্রামে এ ঘটনা ঘটে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরপ্রদেশের হাথরাসের সিকান্দ্ররাওয়ের বাসিন্দা অরুণ কুমার (৩২) গিয়েছিলেন বিয়েতে বরযাত্রী হয়ে। সেখানে খাবার পরিবেশন করার পরই তার মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, খাবার ঠিকমতো রান্না হয়নি, তাছাড়া স্বাদও ভালো হয়নি। এই অভিযোগ শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন কনের চাচা।

পুলিশ জানিয়েছে, এই এলাকার রুমাল সিংয়ের মেয়ের বিয়ে হচ্ছিল। বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানের মধ্যেই এমন ঘটনা ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। খুনের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

সাহাওয়ার ডেপুটি পুলিশ সুপার শাহিদা নাসরিন জানান, এ ঘটনায় কনের চাচা বিজয় কুমারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২