পাঠ্যপুস্তকে গ্রাফিতি: এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতা ও স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি’ বাতিল করায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আদিবাসী ছাত্র-জনতা। অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী স্টুডেন্ট ফর সভারেন্টির সদস্যরা এনসিটিবি ঘেরাও করার জন্য রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে জড়ো হয়। পরে সেখানে আসে আদিবাসী ছাত্র জনতা। দুপক্ষ মুখোমুখি অবস্থান নিলে আইনশৃঙ্খলাবাহিনী ব্যারিকেড তৈরি করে। কিন্তু দুপুর ১টার দিকে সেই ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

জানতে চাইলে মতিঝিল পরিদর্শক তদন্ত মোহায়মেনুল ইসলাম বলেন, ছাত্রদের ধাওয়া খেয়ে আদিবাসী শব্দযুক্ত চিত্রকর্মের পক্ষে বিক্ষোভকারী চলে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ছাত্ররা সড়কের একপাশে অবস্থান করছে।

নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্ট’ ব্যানারে গত ১২ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।

এর প্রতিবাদে সকাল ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।

(বিনিউজ/১৫জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের সরাসরি আলোচনা, ট্রাম্পের বড় ঘোষণা

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের

মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

অতি দ্রুত চার্জ হবে কোয়ান্টাম ব্যাটারি

‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

ঘণ্টায় ৩ কোটি ডলার মুনাফা করছে তেল কোম্পানিগুলো, কার লাভ কত

স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান আজ, পাচ্ছেন ১৫ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

১০

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর হবে আজ মধ্যরাত থেকে

১১

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১২