দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর

ছবি সংগৃহিত।

দুর্বল ব্যাংকের গ্রাহকেরা জমা টাকা ফেরত পাবেন। তবে সে জন্য সময় দিতে হবে। ধাপে ধাপে টাকা ফেরত দেয়া হবে।

 মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ক্ষুদ্রঋণ পরিস্থিতি নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তখন তিনি বলেন, আমরা আপনাদের উদ্ধার করব, কিন্তু এখনই সেটি পারা যাবে না। সময় দিতে হবে। ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে। টাকা বা বন্ড কিছু একটা পাবেন। আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকেই বলছি, আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না। আপনারা রেখেছেন। দুই শতাংশ সুদ বেশি দিয়েছে তাই রেখেছেন, এখন ধরা খেয়েছেন।

অনুষ্ঠানে এমআরএ উপস্থিত প্রতিবেদনে বলা হয়, দেশের ২০২৩-২৪ অর্থবছরে গ্রাহকদের মাঝে ৩ লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। যা তার আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণ ২ লাখ ৬১ হাজার কোটি টাকা। ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো গ্রাহক থেকে ৯৭ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেন। 

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে এমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠানের ২৬ হাজারের বেশি শাখার রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

বর্ষার পানি ধরে রেখে কাজে লাগাতে চাই : প্রধানমন্ত্রী

রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস:শিক্ষামন্ত্রী

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার

র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

১০

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

১১

চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছে ৮০ লাখের ও বেশি মানুষ

১২