রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত।

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী ৫ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি।

তারেক রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী দুই-চার মাসের মধ্যে বন্ধ হওয়া অনেক কল-কারখানা চালু করা হবে। এ সময় খাল খননে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে স্থানীয়দের আহ্বান জানানোর পাশাপাশি জনগণের কর্মসূচি যাতে কেউ ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফেরত দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো মানুষ তার জবাব দেবে। এ সময় জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২