শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যবহার আরও সহজ করতে এক বছরের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। তবে এই সুবিধা পেতে শিক্ষার্থী হওয়ার প্রমাণ দিতে হবে। মেক ইউজ অবের প্রতিবেদনে জানা যায়, আগামী সেমিস্টারকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করতে এই বিশেষ অফার চালু করেছে গুগল। তবে অফারটি সবার জন্য এক নয়, দেশভেদে এর সুবিধাতেও রয়েছে পার্থক্য।

যেভাবে সুবিধাটা পাবেন   

বিনামূল্যে এক বছরের গুগল এআই প্রো পেতে শিক্ষার্থীদের প্রথমে নিজেদের সক্রিয় শিক্ষার্থী পরিচয় যাচাই করতে হবে। এ জন্য ব্যবহার করতে হবে শিয়ারআইডি নামের একটি ব্যবস্থা। অর্থাৎ, বর্তমানে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন প্রমাণ দিতে পারলেই নির্ধারিত অফারের আওতায় আসা যাবে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা এক বছর বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ পাবেন। এই সাবস্ক্রিপশনের স্বাভাবিক মূল্য মাসে প্রায় ২০ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য 

যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থীরাও অফার থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন না। তাদের জন্য এক বছরের গুগল এআই প্লাস বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে গুগল। এই অফারের আওতায় পাওয়া যাবে গুগলের এআই সুবিধা, জেমিনি ওমনি ব্যবহারের সুযোগ, জেমিনিতে তুলনামূলক বেশি ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। তবে সব দেশের শিক্ষার্থী এই সুবিধা পাবেন না। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বলিভিয়া, আলবেনিয়া, কানাডা, ম্যাকাও, হংকং ও তিউনিসিয়ার শিক্ষার্থীদের এই নির্দিষ্ট অফারের বাইরে রাখা হয়েছে।

পড়াশোনায় জেমিনির নতুন সুবিধা

শুধু সাবস্ক্রিপশন বিনামূল্যে দেয়াই নয়, শিক্ষার্থীদের পড়াশোনার কাজে জেমিনিকে আরও কার্যকর করে তুলতে নতুন কিছু সুবিধাও যুক্ত করেছে গুগল। নতুন স্টুডেন্ট হাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করতে পারবেন। এরপর জেমিনি এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারবে ব্যক্তিগতকৃত পড়ার নোট, ছোট ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ।

এমনকি শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারবে এই এআই ব্যবস্থা। কঠিন বিষয় বুঝতে তৈরি হবে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল। ভিজ্যুয়াল মাধ্যমে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আরও একটি সুবিধা আনছে জেমিনি। এটি জটিল বিষয় বোঝাতে ইন্টার‌্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন এবং তথ্যের টেবিল তৈরি করতে পারবে। ফলে বিজ্ঞান, গণিত বা অন্য কোনো জটিল বিষয় বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীরা আরও সহজে ধারণা নিতে পারবেন। এ ছাড়া জেমিনি লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে। 

গুগলের এই শিক্ষার্থী অফার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। তাই যারা যোগ্য শিক্ষার্থী, তারা সময়সীমার আগেই অফারটি যাচাই করে নেয়ার সুযোগ নিতে পারেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২