ঈদুল আজহার ছুটি টানা ৭ দিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দৈর্ঘ্য বাড়িয়ে ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এতে উল্লেখ করা হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এরপর ঈদের ছুটি শুরু হবে ২৫ মে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এই নীতিমালর মূল লক্ষ্য হচ্ছে– পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সারা দেশে সহজলভ্য, স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা। নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পৃথক ও ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। 

পাশাপাশি সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এছাড়া সব টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পানি দূষণ সৃষ্টি করতে না পারে। নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে, নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে: শিক্ষামন্ত্রী

অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ-মালয়েশিয়া একত্রে কাজ করবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার

মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা

২৩ জুন ঘিরে বিশেষ সতর্কতা, প্রস্তুত ১৮ হাজার পুলিশ

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর

১০

দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

১১

দুদিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, শ্রমবাজারে 'অগ্রাধিকার'

১২