দেশি আম্পায়ারদের বেতন বাড়ল

ছবি সংগৃহিত।

আম্পায়ারদের বেতন বাড়ানোর দাবি ছিল আগেই, এবার সেটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির আওতাধীন ৩৩ জন আম্পায়ারের বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদন পেয়েছে। নতুন কাঠামোতে সবচেয়ে বেশি বেতন পাবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

সৈকতের বেতন বেড়ে সবচেয়ে বেশি হবে, এটি প্রত্যাশিত ছিল। আইসিসির এলিট প্যানেলে থাকা এই বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিতদের একজন। আগের চুক্তিতে তিনি মাসিক ৬৫ হাজার টাকা পেতেন। এখন থেকে পাবেন ২ লাখ টাকা। নতুন বেতন কাঠামোতে ‘এ+’ গ্রেডের একমাত্র সদস্য তিনি।

বিসিবির পে-রোলের আওতাধীন ৩৩ জন চুক্তিভুক্ত আম্পায়ারের বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এই আম্পায়ারদের আট শ্রেণিতে রেখে বেতন কাঠামো গঠন করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি। এ ছাড়া বিসিবির আটজন স্কোরারকেও প্রথমবারের মতো বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। 

এক বছরের চুক্তিতে স্কোরার, আম্পায়ারদের নতুন বেতন কার্যকর ধরা হয়েছে গত ১ জানুয়ারি থেকে। বেতনের বাইরে বিসিবির নিয়ম অনুযায়ী বছরে ২টি করে বোনাস পাবেন সবাই।

এছাড়া, বিসিবির ‘এ’ গ্রেডে আছেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত চার আম্পায়ার–মাসুদুর রহমান, গাজী আশরাফুল সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। তাদের মধ্যে মাসুদুর রহমানের বেতন ৫৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ টাকা, সোহেল ও তানভীরের বেতন ৪৬ হাজার টাকা থেকে বেড়ে ৯০ হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত নতুন আম্পায়ার মোর্শেদ আলী খানের বেতন ধরা হয়েছে ৭০ হাজার টাকা।

বিসিবির নতুন কমিটির অন্যতম এজেন্ডা ছিল, আম্পায়ারদের বেতন কাঠামো পুনর্গঠন করা। তাদের সুযোগ সুবিধা বাড়ানো। সেই পথেই হেঁটেছে তারা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২