ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ৯

ছবি সংগৃহিত।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে জানুয়ারির ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।

শনিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে ৭ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে বছরের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২০৮ জন, ঢাকা বিভাগে ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৪ জন, ডিএনসিসিতে ১৬৪ জন, বরিশাল বিভাগে ১৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২১ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৫ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

 

বিনিউজ/ এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

১০

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

১১

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

১২