দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

ছবি; সংগৃহীত।

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তিনি ও তার স্বামী অভিনেতা রণবীর সিং। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল অন্তঃসত্ত্বা দীপিকাকে। আর তাতেই ভক্তদের নজর কাড়ল তার বেবিবাম্প।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড পোশাকে দীপিকাকে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে ছিলেন রণবীর সিং। লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপে স্বাভাবিক লুকে ধরা দেন অভিনেতা।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকে মন্তব্য করেন, মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা এখন দীপিকার মুখে স্পষ্ট। কেউ লিখেছেন, ‘বেবিবাম্পটি দারুণ লাগছে।’ আবার কেউ তাদের নতুন অতিথির অপেক্ষার কথা জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের খবর জানান দীপিকা ও রণবীর। পোস্টে দেখা যায়, তাদের মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। কিটটিতে ইতিবাচক ফলাফলের দুটি গোলাপি দাগ দেখা যায়। ছবিতে দুয়ার হাত আলতো করে ধরে ছিলেন দীপিকা ও রণবীর। ক্যাপশনে বিশেষ কোনও বার্তা না দিয়ে শুধু একটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান দুয়া। জন্মের পর কয়েক মাস মেয়েকে জনসমক্ষে আনেননি এই তারকা দম্পতি। পরে ২০২৫ সালের দীপাবলিতে মেয়ের পরিচয় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২