যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ৩৪

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত হয়েছেন। এ ঝড়ের আঘাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যে অনেক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর বিবিসি  

এছাড়া শক্তিশালী এই টর্নেডোর আঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।

ঝড়ের আঘাতে কানসাসে মারা গেছে ৮ জন। এছাড়া ৫৫ টির বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাওয়ারআউটেজ ট্রাকার জানিয়েছে, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত মিশিগান মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচ রাজ্যে অন্তত ১ লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ৬ জন মারা গেছে। রাজ্যটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। এ অঞ্চলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে টর্নেডো আঘাত হানতে পারে। 

এদিকে মধ্য মিসিসিপি, পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা এবং পশ্চিমাঞ্চলীয় টেনেসিসহ আলাবামা এবং আরকানসাসের কিছু এলাকায় আকস্মিক বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিসেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আকস্মিক বন্যা প্রাণঘাতী হতে পারে। এছাড়া শনিবার রাতে আলাবামার ওপর দিয়ে একাধিক টর্নেডো বয়ে যেতে পারে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২