আইবাসে তথ্য হালনাগাদ, চলতি মাসে মিলতে পারে তিন মাসের বকেয়া

আইবাসে তথ্য হালনাগাদ, চলতি মাসে মিলতে পারে তিন মাসের বকেয়া

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাসে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন কর্মচারীরা।

এর ফলে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত বেতন পাওয়ার সুযোগ তৈরি হলেও আপাতত বাড়ছে না ভাতার পরিমাণ।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রয়োজনীয় হলেও শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।এ জন্য দুর্নীতি দমন, নজরদারি জোরদার এবং নতুন বেতনকাঠামোর প্রভাব নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে।


লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘মনিটরিং জোরদার না করলে এবং দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন না করলে মাসিক বেতন এক কোটি টাকা করলেও যারা দুর্নীতি করেন, তারা তা করতেই থাকবেন। আর যারা দুর্নীতি করেন না, তারা করবেন না।’তিনি বলেন, বেতন বাড়ানো ভালো এবং এটি একেবারেই প্রয়োজন ছিল।তবে এখন দুর্নীতিবাজদের ধরতে হবে। তা না হলে বেতন বাড়ালেই দুর্নীতি কমবে এমন ধারণা একেবারেই অলীক।


অন্যদিকে নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্তে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।তিনি বলেন, এ সিদ্ধান্তের প্রভাব সবার ওপর সমান হবে না; বরং ভিন্ন ভিন্ন হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দুই থেকে তিন লাখের মতো, যেখানে সারা দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি।ফলে বেতন বৃদ্ধির কারণে অর্থের সরবরাহ বা মানি সাপ্লাই এতটা বেড়ে যাবে যে মূল্যস্ফীতি তৈরি হবে, বিষয়টি এমন নয়।


তৌফিক আহমেদ চৌধুরী আরো বলেন, অর্থের সরবরাহ কিছুটা বাড়বে, তবে তা এমন পর্যায়ে পৌঁছাবে না, যার কারণে মূল্যস্ফীতিকে সরাসরি এ সিদ্ধান্তের ফল হিসেবে ব্যাখ্যা করা যায়। বরং এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। নতুন বেতনকাঠামো কার্যকরের ফলে কর্মচারীদের আয় বাড়লেও ভাতা আগের হারেই বহাল রাখার সিদ্ধান্তে আপাতত মোট প্রাপ্তির ক্ষেত্রে ভাতার অংশে কোনো পরিবর্তন আসছে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিষ্টির শূন্য ঘোষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

১

জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আরও সুযোগ তৈরিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী

২

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

৩

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

৪

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

৫

আইবাসে তথ্য হালনাগাদ, চলতি মাসে মিলতে পারে তিন মাসের বকেয়া

৬

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

৭

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৮

চা পান স্বাস্থ্যের জন্য উপকারী ,সুফলগুলো পেতে যা করতে হবে

৯

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

১০

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

১১

বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ৪ নম্বরে ঢাকা, যেসব এলাকায় দূষণ বেশি

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।