তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহিত।

বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার প্রধান উপদেষ্টার পক্ষে উপ- প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন। 

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়। 

তিনি বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত। 

নিজাম উদ্দিন জানান, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। 

জানা গেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে রিং পড়ানো হয়েছে।

তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

১০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১১

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১২