ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

ছবি সংগৃহিত।

মার্কিন ধনকুবের ইলন মাস্ককে বাংলাদেশ সফরের পাশাপাশি ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি এক চিঠিতে ইলন মাস্ককে এ আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণ জানান।

ওই চিঠিতে ড. ইউনূস জানান, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক এখানকার তরুণ-তরুণীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা হবেন এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী।

এছাড়াও প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে বলেন, যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে উৎক্ষেপণে স্টারলিংককে প্রস্তুত করার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এবং ইলন মাস্কের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়। এতে তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২