শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ, ৯০ দিনের মধ্যে বিচার

ছবি সংগৃহিত।

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে, রোববার (১৩ এপ্রিল) তা আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

এছাড়াও এই মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।  রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আইন উপদেষ্টা।

গত ১ মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। 

এর আগে ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। তাঁরা সবাই কারাগারে আছেন। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  এতে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি।  এছাড়াও শিশুটিকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে সামলোচনার ঝড় ওঠে।  ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ওজোন দিবস আজ

স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে সরকার

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১০

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

১১

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

১২