ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের ওপর বোমা হামলার হুমকি

ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের ওপর বোমা হামলার হুমকি| ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণারমূলক কিছু ফোনকল পাওয়া গেছে।

ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে মঙ্গলবার রাত এবং বুধবার সকালে হুমকি দেওয়া হয়। তাদের ওপর বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে।

এফবিআই জানিয়েছে, বোমা হামলা এবং সোয়াটিংয়ের এমন বেশ কয়েকটি হুমকির বিষয়ে তারা অবগত। হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

বিবিসি জানায়, নিউ ইয়র্ক রাজ্যের রিপাবলিকান এলিস স্টেফানিক, যাকে ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছেন, তিনি বোমা হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।

স্টেফানিক বলেন, তিনি, তার স্বামী এবং তিন বছরের ছেলে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের সারাটোগা কাউন্টিতে যাওয়ার সময় এই হুমকির বিষয়ে তারা জানতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় স্টেফানিকের কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, বুধবার সকালে তার বাসভবনে বোমা হামলার হুমকি এসেছে। পুলিশ দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে বলে জানান স্টেফানিক।

পুলিশ এই হুমকির ঘটনাগুলো তদন্ত করে দেখছে। ট্রাম্পের ট্র্যানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, কয়েকজনকে হুমকির নিশানা করা হয়েছে এবং আইনপ্রয়োগকারী কর্মকর্তারা দ্রুতই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।

তবে ঠিক কারা এই হুমকি পেয়েছেন বা কীভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লেভিট।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রতিনিধি লি জেলডিন,যাকে ট্রাম্প পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান পদের জন্য বেছে নিয়েছেন, সেই জেলডিনও বুধবার বলেছেন তিনি ও তার পরিবারকে হুমকির নিশানা করা হয়েছে।

এক্সে এক বিবৃতি পোস্ট করে তিনি বলেন, “ফিলিস্তিন-পন্থি চিন্তাধারার বার্তা দিয়ে একটি পাইপ বোমা হামলার হুমকি আজ আমাদের বাসায় পাঠানো হয়েছে আমাকে এবং আমার পরিবারকে নিশানা করে। আমি এবং আমার পরিবার সেই সময় বাসায় ছিলাম না। এ ঘটনার পর আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে কাজ করছি।”

ট্রাম্প যুক্তরাষ্ট্রে গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই তার নতুন মন্ত্রিসভার সদস্য এবং উচ্চ-পদস্থ প্রশাসনিক পদের কর্মকর্তা বাছাইয়ের কাজ শেষ করেছেন।

তাদের মধ্যে একাধিক জনের এমন হুমকি পাওয়ার বিষয়ে ট্রাম্প এখনও কোনও মন্তব্য করেননি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

১২