বিমানের রোম ফ্লাইটে বোমা আতঙ্ক; শাহজালালে সতর্কতা জারি

রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমান বন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এভসেক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে।

সকাল ৯ টা ২৮ মিনিটে বিমনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। 

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ওই বিমানে ১৩জন ক্রু ও ২৫৪ জন যাত্রী ছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

১০

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

১১

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

১২