মেসিকে টপকে ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে বেলিংহ্যাম

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের হয়ে নরওয়ের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন জুড বেলিংহ্যাম। তার দুর্দান্ত এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা পাওয়ার র‍্যাঙ্কিংয়েও। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। প্রতিবেদন এনডিটিভির। 

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই করেন ২৩ বছর বয়সী বেলিংহ্যাম। অন্যদিকে, আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠলেও গোলের দেখা পাননি মেসি। ফলে ফিফা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন তিনি।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, মেসির অ্যাটাকিং স্কোর ৮.০৭। অন্যদিকে, নরওয়ের বিপক্ষে জোড়া গোল করার সুবাদে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বেলিংহ্যাম। তার অ্যাটাকিং স্কোর এখন ৮.২৫।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একটি গোল করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। এমবাপ্পের অ্যাটাকিং স্কোর ৮.৯৭, যা তাকে সবার ওপরে রেখেছে।

অন্যদিকে, ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। দলের প্রধান ভরসা আর্লিং হালান্ডও ছিলেন নিষ্প্রভ। গোল করতে না পারায় ফিফা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন তিনি। হালান্ডের অ্যাটাকিং স্কোর ৭.৫৩।

ফ্রান্সের উইঙ্গার ওসমান দেম্বেলেও মরক্কোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। তিন ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে। এদিকে, নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড জিতলেও গোল করতে পারেননি অধিনায়ক হ্যারি কেইন। ফলে তিনি তিন ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন। তার অ্যাটাকিং স্কোর ৬.৯১।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি খুলে গে‌লে এলএনজি সরবরাহে বাংলা‌দেশ‌কে অগ্রাধিকারের অনুরোধ

দিনে ৬ থেকে ৮ বার বিদ্যুৎ বিভ্রাট: জেনারেটরহীন হাসপাতালগুলোতে দুর্ভোগ চরমে

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেফতার, মামলা ৩৯

নেপালে দুইদিন ধরে টানেলে আটকে আছে ১০০ জন

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত

সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি কংগ্রেসে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই অনুমোদন!

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

১০

শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ শুরু

১১

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

১২