ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

ছবি : সংগৃহীত।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

আজ সোমবার (৫ জানুয়ারি) এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্বেগ প্রকাশ করে। 

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। এখন নিউইয়র্কের আটক কেন্দ্রে থাকা মাদুরোকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করা হবে।

ট্রাম্প গতকাল রবিবার সাংবাদিকদের বলেছেন, ভেনেজুয়েলা তাদের তেলশিল্প উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা না করলে তিনি দেশটিতে আরেকটি হামলা চালানোর আদেশ দিতে পারেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২