সিরিজের প্রথম টি-২০তে ১৩১ রানে আলআউট বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করলেও, মিডল অর্ডারের চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের ১ ওভার বাকি থাকতেই অলআউট হয় বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের আউটে আম্পায়ার প্রথমে সাড়া না দিলেও, অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে সফল হয়। থার্ড আম্পায়ারের বিশ্লেষণে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মোস্তাফিজ বিদায় নিলে বাংলাদেশের ইনিংসের সেখানেই সমাপ্তি ঘটে।

বুধবার (১৭ জুন) ম্যাচের শুরুটা কিন্তু অন্য কিছুর আভাস দিচ্ছিল। পাওয়ার প্লে-তে দুর্দান্ত ব্যাটিং করে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই যেন উইকেটে ঝরতে থাকে। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, দলের স্কোর এক শ পার করার আগেই সাজঘরে ফিরে যান শীর্ষ ৮ ব্যাটসম্যান। বিশেষ করে জেভিয়ার বার্টলেটের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে রিশাদ হোসেনের ক্যাচ দিয়ে ফিরে যাওয়াটা ছিল বড় ধাক্কা।

তবে সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শেষ জুটিতে এক অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী ও রিশাদ। উইকেটে এসেই নিজের খেলা দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলের স্কোর এক শ পার করান রিশাদ। এরপর শেষ উইকেটে মোস্তাফিজকে সাথে নিয়ে মেহেদী মাত্র ১২ বলে ২৩ রানের একটি মূল্যবান পার্টনারশিপ গড়েন, যা বাংলাদেশকে লড়াই করার মতো একটি পুঁজি এনে দেয়। ২২ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেহেদীর এই লড়াকু ইনিংসের ওপর ভর করেই সম্মানজনক স্কোরে পৌঁছায় বাংলাদেশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

বর্তমান সংসদ ‘মজলুমের সংসদ’, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মানুষের চাওয়া একটাই, আমি যেন সবসময় সিঙ্গেল থাকি:পরীমণি

আলোচনা ফলপ্রসূ, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

ইউরোপের ‘অভিশাপ’ বনাম ব্রাজিলের ‘অপেক্ষা’

১০

খাবার খাওয়ার পর হাঁটলেই কি ভালো হবে ডায়াবেটিস?

১১

প্রতারণার মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

১২